লেবাননে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম

দক্ষিণ লেবাননে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে,  দক্ষিণ লেবাননে এক সংঘর্ষে তাদের একজন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ জানায়, নিহত সেনার নাম সার্জেন্ট মেজর (রিজার্ভিস্ট) আইয়াল উরিয়েল বিয়াঙ্কো। সংঘর্ষের সময় তিনি প্রাণ হারান। তারা আরও জানায়, আহত সেনাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার যাচাই করা ভিডিও ফুটেজে দক্ষিণ লেবাননের তেবনিন সরকারি হাসপাতালের ভয়াবহ চিত্র উঠে এসেছে। হামলার পর হাসপাতালের ভেতরে ধ্বংসস্তূপ, ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভাঙা কাচ এবং উল্টে যাওয়া চিকিৎসা সরঞ্জাম দেখা গেছে। হাসপাতালের বাইরে ধসে পড়া অবকাঠামোর কারণে পার্কিং এলাকায় থাকা গাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, হাসপাতালে এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

সূত্র: আল জাজিরা

NB
আরও পড়ুন
সর্বশেষপঠিত