বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী-তে ‘স্কাইলাইট’ নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় অন্তত চারজন নাবিক আহত হয়েছেন।
ওমানের সমুদ্রবিষয়ক নিরাপত্তা কেন্দ্র জানায়, মুসানদাম উপকূল থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে পালাউয়ের পতাকাবাহী ট্যাংকারটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনার পরপরই জাহাজে থাকা ২০ জন নাবিককে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার ধরন বা পদ্ধতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এখনো নিশ্চিত নয়- কে বা কারা এ আক্রমণের সঙ্গে জড়িত।
এর আগেই ওমান-এর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির দুকম বন্দর এলাকায় দুটি ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হন, যা সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে তেল পরিবহনের বড় অংশই হরমুজ প্রণালী দিয়ে হয়ে থাকে। ফলে এ রুটে যেকোনো ধরনের হামলা বা অস্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
আলিরেজা আরাফিকে ইরানের অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা ঘোষণা
তেল আবিবে ইরানি হামলায় অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত
