যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার হুঁশিয়ার

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৬:৫৩ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি দাবি করেছেন, গত শনিবার ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তিনি হুঁশিয়ার করে বলেন, 'আজ আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব, যা তারা আগে কখনও দেখেনি।'

এর জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, ইরান যদি আরও বড় হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্রও নজিরবিহীন শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাবে। 'তারা যেন এমনটা না করে,'—সতর্ক করেন তিনি।

এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনার পর নেতৃত্ব প্রশ্নে নতুন আলোচনা শুরু হয়েছে। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খামেনির পর কে নেতৃত্ব দিচ্ছেন, তা তিনি 'সঠিকভাবে জানেন', তবে প্রকাশ করতে চান না।

তিনি আরও ইঙ্গিত দেন, ইরানে নেতৃত্ব দেওয়ার মতো 'ভালো প্রার্থী' রয়েছে। এমনকি একপর্যায়ে তারা এ বিষয়ে মতামতের জন্য তার সঙ্গে যোগাযোগও করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের ভাষায়, খামেনির মৃত্যুর পর এখন ইরানের সঙ্গে আলোচনা করা 'অনেক সহজ' হবে।

উল্লেখ্য, ৮৬ বছর বয়সি খামেনি শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এই ঘটনার পর থেকেই পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

AS
আরও পড়ুন