নেপালের ঝাপা নির্বাচনী এলাকা-৫ থেকে বালেন শাহ যিনি বালেন্দ্র শাহ হিসেবে পরিচিত রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্ত জয়লাভ করেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল চেয়ারম্যান কে পি শর্মা ওলি–কে ৪৯,৬১৪ ভোটের বিশাল ব্যবধানের মধ্যে হারিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনের সবচেয়ে নাটকীয় ফলাফল উপহার দিয়েছেন নেপালের জনগণ।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বালেন্দ্র শাহ ৬৮,৩৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন, অন্যদিকে ওলি পেয়েছেন ১৮,৭৩৪ ভোট। তৃতীয় স্থানে থেকেছেন সামির তামাং ৯,২৩৩ ভোটে। তারপরে অবস্থান করেছেন মান্ধারা চিমারিয়া ১,৮২১ ভোটে এবং লক্ষ্মী প্রসাদ সাংরৌলা ১,৫৩৬ ভোটে। ঝাপা-৫–এর মোট ১৬৩,৩৭৯ নিবন্ধিত ভোটারের মধ্যে ১০৬,৫৬৮ জন ভোট প্রদান করেছেন, যা নির্বাচনের প্রতি জনগণের তীব্র আগ্রহের প্রমাণ।
ফলাফলটি নেপালের রাজনীতিতে এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে বিবেচিত। দীর্ঘদিন ধরে নিজের শক্তির ঘাঁটি হিসেবে পরিচিত ঝাপা-৫–এ ওলির রাজনৈতিক ক্যারিয়ার এই ব্যবধানেই শেষ হলো। দুইবারের প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল–এর দীর্ঘমেয়াদি নেতৃত্বের পরেও ওলিকে পরাজিত করেছেন বালেন্দ্র শাহ, যিনি কাঠমান্ডুর প্রাক্তন মেয়র হিসেবে ‘প্রতিষ্ঠান-বিরোধী’ ভুমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বালেন্দ্র শাহের জয় কেবল রাজনৈতিক নয়, ব্যক্তিগত দিক থেকেও তা বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি সুনির্দিষ্টভাবে ঝাপা-৫–এ প্রতিদ্বন্দ্বিতা করেছেন ওলিকে পরাস্ত করার লক্ষ্য নিয়ে, যার কারণে নির্বাচনী প্রচারের সময় এই এলাকা সারাদেশে সবচেয়ে নজরকাড়া কেন্দ্র হিসেবে পরিণত হয়েছিল।
জেন জেড–এর তরুণ প্রজন্মের আন্দোলনকে ঘিরে বালেন্দ্র শাহের রাজনৈতিক যাত্রা গত সেপ্টেম্বর থেকে নতুন মাত্রা পায়, এবং এবার তার বিশাল বিজয় নেপালের রাজনীতিতে নতুন যুগের সূচনার ইঙ্গিত দিয়েছে।
সূত্র: দ্য হিমালয়ান
র্যাপার থেকে যেভাবে রাষ্ট্রনায়ক বালেন শাহ
ট্রাম্পের হুমকিকে বৃদ্ধাঙ্গুলি, হামলার জন্য নতুন মার্কিন ঘাঁটি খুঁজছে ইরান
