ইরান সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের দুবাইয়ের জেবেল আলি বন্দর এবং আবুধাবির খলিফা ও ফুজাইরাহ বন্দর এলাকায় অবিলম্বে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে। শনিবার (১৪ মার্চ) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, 'বেসামরিক স্থাপনার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ও গোপন অবস্থানের কারণে এসব এলাকা এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।'
নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা
ইরানি বাহিনী ইতোমধ্যে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে। তবে হামলার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তেহরান তাদের উন্নত অস্ত্রের ব্যবহার বাড়াবে, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আরও ক্ষমতাসম্পন্ন অন্যান্য ক্ষেপণাস্ত্র।
এই সময়ে তেহরান ইসরায়েল এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোর দিকে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে হরমুজ প্রণালি, যা বিশ্বের বাণিজ্যিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ রপ্তানির গুরুত্বপূর্ণ পথ। সূত্র: আলজাজিরা
নেতানিয়াহুর ৬ আঙুল ঘিরে নেটিজেনদের মধ্যে বিতর্ক
ইসরায়েলি হামলায় চার সন্তান নিহত, শোকে পাথর বাবা
