সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আকাশে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার সময় সেটির ধ্বংসাবশেষ বা শ্র্যাপনেল নিচে পড়লে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে আবুধাবির বানি ইয়াস (Bani Yas) এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আমিরাত কর্তৃপক্ষ।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে এবং আকাশেই সেটিকে ধ্বংস করে। কিন্তু ক্ষেপণাস্ত্রটির বড় একটি ধাতব টুকরো বানি ইয়াস এলাকার আবাসিক এলাকায় আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এক পাকিস্তানি প্রবাসীর মৃত্যু হয়।
খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আর কোনো বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আমিরাত সরকার নাগরিকদের আতঙ্কিত না হওয়ার এবং যেকোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে। বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে কেবল সরকারি সংবাদ মাধ্যম এবং দাপ্তরিক বার্তার ওপর নির্ভর করতে বলা হয়েছে। পাশাপাশি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মুসলিম বিশ্বের উদ্দেশে খোলা চিঠি ইরানি নিরাপত্তা প্রধানের
