জাতিসংঘ জানিয়েছে, বিশ্বের প্রধান জ্বালানি ও বাণিজ্য রুটগুলোর মধ্যে অন্যতম হরমুজ প্রণালির মাধ্যমে বাণিজ্য প্রবাহ সচল রাখার লক্ষ্যে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হচ্ছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ও মানবিক অবস্থার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেছেন, ‘এই সংঘাত কমানোর জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। আমরা চাই, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাপ্লাই চেইনগুলোকে কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না।’
তিনি আরও জানান, টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন আন্ডার সেক্রেটারি জেনারেল হোর্হে মোরেইরা দা সিলভা। এই উদ্যোগটি জাতিসংঘের পূর্ববর্তী বিভিন্ন সফল প্রক্রিয়া যেমন ইউক্রেনের ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ এবং গাজার ইউএন২৭২০ মেকানিজম থেকে অনুপ্রেরণা নেবে।
দুজারিক বলেছেন, ‘টাস্কফোর্সটি এখন দ্রুত সব প্রাসঙ্গিক সদস্যরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ শুরু করবে। লক্ষ্য হবে এই উদ্যোগ কীভাবে কার্যকর করা যায় এবং তা বাস্তবে ফলপ্রসূ হবে। আমরা আশা করি, সংশ্লিষ্ট সব সদস্যদেশ এটি সমর্থন জানাবে, বিশেষ করে তাদের স্বার্থে, যাঁরা ইতিমধ্যেই সংঘাতের প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’ সূত্র: রয়টার্স
ইরান যুদ্ধ থামাতে বৈঠকে বসছে ৪ মুসলিম দেশ
প্রতিবেশী দেশগুলোকে আবারও সতর্ক করলো ইরান
