ইরাকে পিএমএফ লক্ষ্য করে বিমান হামলা

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০১:৩৪ পিএম

ইরাকের আধাসামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর দুটি পৃথক অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে উত্তর ইরাকের মসুল এবং সালাহউদ্দিন প্রদেশে এই হামলাগুলো সংঘটিত হয়।

ইরাকি পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, উত্তর ইরাকের মসুলে অবস্থিত রশিদিয়া এলাকায় পিএমএফ-এর একটি অবস্থান লক্ষ্য করে প্রথম বিমান হামলাটি চালানো হয়। এর কিছুক্ষণ পরেই সালাহউদ্দিন প্রদেশের তুজ খুরমাতু জেলায় পিএমএফ-এর একটি সদর দপ্তরে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে বাহিনীটির মিডিয়া অফিস।

ইরাকে ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর চলমান অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই হামলার পেছনে কারা রয়েছে বা এতে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরাকের মাটি এখন এক নতুন সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

SN
আরও পড়ুন