ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে সোমবার (৬ এপ্রিল) একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জেরুজালেম, তেল আবিব ও এলিয়াত, এই তিনটি গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী ইরান থেকে নতুন দফায় আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর দেশজুড়ে সতর্কতা সংকেত বাজানো হয়। এর পরপরই বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিহত করার প্রচেষ্টার ফল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টাইমস অব ইসরায়েল–এর প্রতিবেদনে ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের এলিয়াত শহরকে ইয়েমেন থেকে আসা একটি ড্রোন লক্ষ্যবস্তু করেছে। একই সময় আরুৎজ সেভা মিডিয়া জানিয়েছে, ইরান, লেবানন এবং ইয়েমেন থেকে সমন্বিতভাবে এই হামলা চালানো হয়েছে।
এর আগে পাকিস্তান থেকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে আলোচনা হয়। আলোচনায় ইরানের সম্মতির কোনো লক্ষণ দেখা যায়নি। সূত্র: আল–জাজিরা।
কুদস ফোর্সের ইউনিট প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের হামলায় ভারত মহাসাগরে পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ
