ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছে লেবানন সরকার। দেশটিতে গত ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে ভয়াবহ ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (৮ এপ্রিল) দেশজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ২০৩ জন নিহত হয়েছেন এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ব্যাপক এই হতাহতের ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ও মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে।
এদিকে, ইরান এই হামলাকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির 'গুরুতর লঙ্ঘন' হিসেবে আখ্যা দিয়েছে। তেহরানের মতে, যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে।
অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লহা'র ওপর হামলা অব্যাহত থাকবে। সূত্র: আলজাজিরা
ইরান যুদ্ধে লাভবান রাশিয়া, এক মাসে যত আয়
যেখানে প্রয়োজন, সেখানেই হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু
