লেবাননকে যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে ঘোষণা দিয়ে সতর্কবার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ। তিনি বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো ঘটনা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া পোস্টে গালিবাফ উল্লেখ করেন, লেবানন এবং সমগ্র ‘প্রতিরোধ অক্ষ’ ইরানের মিত্র হিসেবে এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত।
এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান লেবাননে ইসরায়েলি হামলাকে যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এ ধরনের হামলা চলতে থাকলে চলমান আলোচনা অর্থহীন হয়ে পড়বে। পাশাপাশি তিনি নিশ্চিত করেন, ইরান লেবাননের জনগণের পাশে থাকবে।
যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই লেবাননে ইসরায়েলি হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল। সূত্র: আল–জাজিরা
ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী লেবানন
ইরান যুদ্ধে লাভবান রাশিয়া, এক মাসে যত আয়
ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের গোপন ছবি ফাঁস, নেপথ্যে ইরানপন্থী হ্যাকার
