চলমান সংকটের মধ্যে ইরানের মানবিক পরিস্থিতি 'চরম নাজুক' হয়ে উঠেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন। পরিস্থিতি মোকাবিলায় তুরস্ক থেকে জরুরি মানবিক সহায়তা পাঠানো হয়েছে ইরানে।
আঙ্কারার উপকণ্ঠ থেকে রওনা দেওয়া এই ত্রাণ বহরটি রেড ক্রস ও তুরস্কের রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে পাঠানো হয়। সংস্থাটির মতে, ইরানে আহত ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়তে থাকায় জরুরি চিকিৎসা ও আশ্রয় সহায়তা এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে।
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের মুখপাত্র স্কট ক্রেইগ জানান, ইরানে মানবিক চাহিদা 'অত্যন্ত উচ্চ' এবং বর্তমান পরিস্থিতিকে চরম সংকটপূর্ণ হিসেবে বর্ণনা করেন তিনি।
ত্রাণ বহরে প্রায় ২০০টি ট্রমা কিট রয়েছে, যা বোমা হামলায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। এসব কিটে জরুরি ওষুধ, ব্যান্ডেজ ও চিকিৎসা সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।
এর পাশাপাশি তুর্কি রেড ক্রিসেন্ট চারটি ট্রাকে করে আরও ৪৮ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে অস্থায়ী আশ্রয় সামগ্রী, পরিচ্ছন্নতা কিট এবং প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, যা যুদ্ধ ও বাস্তুচ্যুত মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: ডন
'শত্রুপক্ষ আবার হামলা চালাবে এমন যুদ্ধবিরতি চায় না ইরান'
একের পর এক নতুন প্রযুক্তির মরণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া
নিরাপত্তা ও অর্থনৈতিক কারণেই মধ্যস্ততাকারীর ভূমিকায় পাকিস্তান? 
