কিয়েভে বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ জনের প্রাণহানি

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম

বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছেন। 

শনিবার (১৮ এপ্রিল) কিয়েভের দক্ষিণাঞ্চলের হলোসিভস্কি এলাকায় এ ঘটনা ঘটে। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহর কলিমেনকো জানান, এক ব্যক্তি রাস্তায় নেমে সাধারণ মানুষের ওপর গুলি চালাতে শুরু করেন। পরে তিনি কয়েকজনকে জিম্মি করে কাছের একটি সুপার মার্কেটে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়ায়। এক পর্যায়ে সুপার মার্কেটের ভেতরেই ওই বন্দুকধারী নিহত হন। হামলার কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসচকো জানান, আহতদের মধ্যে এক শিশুসহ ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

এদিকে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল রাসলান ক্রাভচেঙ্কো জানান, হামলাকারী ৫৮ বছর বয়সী এবং তিনি রাশিয়ার রাজধানী মস্কো থেকে কিয়েভে এসেছিলেন। স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে এই হামলা চালান তিনি। 

সূত্র: বিবিসি, সিএনএন

NB
আরও পড়ুন
সর্বশেষপঠিত