লেবাননে চলমান সামরিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র–ইরান সম্ভাব্য একটি সমঝোতা প্রক্রিয়ার প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
লন্ডনের কিংস কলেজের স্কুল অব সিকিউরিটি স্টাডিজের সিনিয়র লেকচারার আন্দ্রেয়াস ক্রিগ আল জাজিরাকে দেওয়া এক মন্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের দিকে ধীরে ধীরে এগোচ্ছে, যেখানে লেবাননও অন্তর্ভুক্ত থাকতে পারে। এই পরিস্থিতিতে ইসরাইলকে রাজনৈতিক ও কূটনৈতিক চাপের মধ্যে পড়তে হচ্ছে।
তিনি আরও বলেন, সামরিকভাবে কিছু কৌশলগত অর্জন থাকলেও ইসরাইলের জন্য এখন পর্যন্ত কোনো বাস্তব অপারেশনাল বা কৌশলগত সাফল্য দৃশ্যমান হয়নি। বিশেষ করে কিছু সাম্প্রতিক অভিযান, যেমন দুর্গ ও ঐতিহাসিক স্থাপনা দখলের ঘটনাকে প্রচারণাগতভাবে বড় করে দেখানো হলেও তার বাস্তব প্রভাব সীমিত বলে তিনি মন্তব্য করেন।
ক্রিগের মতে, নেতানিয়াহু এখন এমন এক অবস্থায় আছেন যেখানে তাকে আন্তর্জাতিক চাপের মুখে লেবানন থেকে অভিযান গুটিয়ে নেওয়ার সম্ভাবনা বিবেচনা করতে হচ্ছে, তবে তার আগে তিনি গণমাধ্যমে সর্বোচ্চ সাফল্যের বার্তা তুলে ধরার চেষ্টা করছেন।
তিনি আরও যোগ করেন, গাজাসহ পুরো অঞ্চলে ইসরাইলের দীর্ঘস্থায়ী সামরিক নীতি বা তথাকথিত ‘পার্মা-ওয়ার’ এখন পর্যন্ত দেশের জন্য উল্লেখযোগ্য কোনো বাস্তব লাভ বয়ে আনতে পারেনি। সূত্র: আলজাজিরা
লড়াই থামবে না, সামনে আরও বড় আঘাত আসছে: নেতানিয়াহু