মার্কিন সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যের জন্য বোঝা: ইরান

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৭:০০ পিএম

উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবিকে ‘বাস্তবতার বিকৃতি’ বলে আখ্যা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তেহরান দাবি করেছে, এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর জন্য একটি বোঝায় পরিণত হয়েছে।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির দাবি কেবলই রাজনৈতিক বক্তব্য, যার সঙ্গে বাস্তবতার মিল নেই।

বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করেনি; বরং তা উপসাগরীয় দেশগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে এবং উত্তেজনা বাড়িয়েছে।

ইরান আরও দাবি করে, টেকসই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে বাইরের শক্তির ওপর নির্ভর না করে আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে হবে।

এর আগে বাহরাইনে উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা রক্ষায় ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর জবাবেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিক্রিয়া জানায়। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত