বাবার জানাজায় মোজতবা খামেনির অনুপস্থিতি নিয়ে জল্পনা

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কেন তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় প্রকাশ্যে অংশ নিচ্ছেন না, এ নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে এর পেছনে নিরাপত্তাজনিত কারণই সবচেয়ে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ আল জাজিরাকে বলেন, ইরান আশঙ্কা করছে জানাজার মতো বড় সমাবেশকে লক্ষ্য করে ইসরায়েল আবারও শীর্ষ নেতৃত্বের ওপর হামলার চেষ্টা করতে পারে।

তার ভাষ্য, অতীতেও রাজনৈতিক নেতাদের টার্গেট করতে জানাজা বা শোকযাত্রার মতো অনুষ্ঠানকে ব্যবহার করেছে ইসরায়েল। তাই বর্তমান পরিস্থিতিতে মোজতবা খামেনির প্রকাশ্যে না আসাকে অস্বাভাবিক বলে মনে করার সুযোগ নেই।

তবে মাসগ্রেভের মতে, দীর্ঘ সময় জনসমক্ষে অনুপস্থিত থাকাও নতুন নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তিনি বলেন, কয়েক মাস ধরেই মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি।

বিশ্লেষকের ভাষায়, ‘একসময় ইরানকে দেখাতেই হবে যে তাদের সর্বোচ্চ নেতা আড়ালে থাকা কোনো ব্যক্তি নন, বরং কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। নিরাপত্তা নিয়ে তেহরানের উদ্বেগ বাস্তব হলেও শেষ পর্যন্ত সেই উপস্থিতি নিশ্চিত করতেই হবে।’ সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন