ইরানের সাম্প্রতিক হামলার ঘটনায় জর্ডান, কুয়েত ও বাহরাইনের প্রতি সংহতি প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একই সঙ্গে তিন দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেওয়া যেকোনো পদক্ষেপের প্রতি ফিলিস্তিনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) এক বিবৃতিতে আব্বাসের কার্যালয় জর্ডান, কুয়েত ও বাহরাইনের ওপর ইরানের হামলার নিন্দা জানায় এবং দেশগুলোর জনগণ ও সরকারের প্রতি সংহতি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা যে পদক্ষেপ নেবে, ফিলিস্তিন তার প্রতি পূর্ণ সমর্থন জানায়।
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান এর আগে দাবি করেছিল, তারা বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত ‘মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত কেন্দ্রগুলোতে’ হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই প্রতিক্রিয়া সামনে এলো। সূত্র: আলজাজিরা
'ওয়াশিংটনের দুঃসাহসিক পদক্ষেপের পরিণতি হবে গুরুতর'
২০ বছর পর ফিলিস্তিনে নির্বাচনের ঘোষণা