দারখোভিন পারমাণবিক কেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থা।

রোববার (১৯ জুলাই) স্থানীয় সময় ভোর প্রায় ৩টা ৩৯ মিনিটে একাধিক ক্ষেপণাস্ত্র প্রকল্প এলাকায় আঘাত হানে বলে জানিয়েছে সংস্থাটি। হামলার তীব্র নিন্দা জানিয়ে তারা একে আন্তর্জাতিক আইন ও বেসামরিক পারমাণবিক স্থাপনার নিরাপত্তার বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ ২০২২ সালে শুরু হয়। এটি ইরানের গুরুত্বপূর্ণ বেসামরিক পারমাণবিক জ্বালানি প্রকল্পগুলোর একটি।

তাৎক্ষণিকভাবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন