যুদ্ধ ও তাপপ্রবাহে অচল ইরানের বিদ্যুৎ ব্যবস্থা

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম

তীব্র তাপপ্রবাহ এবং যুক্তরাষ্ট্রের নতুন করে চালানো সামরিক হামলার প্রভাবে ইরানে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিদ্যুৎ সংকট। আগে যেখানে বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ বিভ্রাট হতো, এখন তা দেশটির অনেক এলাকায় প্রতিদিনের বাস্তবতায় পরিণত হয়েছে।

ইরানের শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী কামরান আল জাজিরাকে বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাট আমাদের সব পরিকল্পনাই এলোমেলো করে দিয়েছে। পরীক্ষাই হবে কি না, সেটাই নিশ্চিত নয়।

সারারাত পড়ে সকালে জানতে হয়, বিদ্যুৎ না থাকায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে পড়াশোনার আগ্রহই হারিয়ে যায়।’

তার সহপাঠী মইন বলেন, সংকটের সবচেয়ে ভয়াবহ দিক শিক্ষার্থীদের দুর্ভোগ নয়, বরং জীবনরক্ষাকারী চিকিৎসাসেবার ওপর এর প্রভাব।

তার ভাষায়, ‘যারা বাসায় ভেন্টিলেটরের ওপর নির্ভরশীল কিংবা যাদের প্রয়োজনীয় ওষুধ ফ্রিজে সংরক্ষণ করতে হয়, তাদের কথা ভাবুন। তাদের জন্য বিদ্যুৎ চলে যাওয়া মানে শুধু কোনো পরীক্ষা পিছিয়ে যাওয়া নয়, বরং জীবন-মৃত্যুর প্রশ্ন। আমরা আসলে এই সংকটের সামান্য অংশই দেখতে পাচ্ছি।’  সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন