কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের কথিত হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এ ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলি নিকজাদ।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আলি নিকজাদ ইউক্রেনের এ পদক্ষেপকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়ে বলেছেন, ইরানি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে চালানো এ হামলা কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তার ভাষায়, এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত।
তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময় নিজেদের জাতীয় স্বার্থ, আঞ্চলিক অখণ্ডতা এবং ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার বৈধ অধিকার প্রয়োগ করে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ইরান কোনো ধরনের আপস করবে না বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।
আলি নিকজাদ বলেন, ইরানের ভূখণ্ড, স্থাপনা কিংবা স্বার্থের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা বা আগ্রাসনের উৎসস্থলকে তেহরান বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। তিনি ইঙ্গিত দেন, ইরানের নিরাপত্তার বিরুদ্ধে পরিচালিত কোনো পদক্ষেপের ক্ষেত্রে দেশটি প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে। সূত্র: আলজাজিরা
প্রতিশোধমূলক অভিযানের কেন্দ্রে ছিলো জর্ডান-কুয়েত-বাহরাইন
'শত্রুরা আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা চলবে'
নিহত প্রতিটি ইরানির বদলায় ১ মার্কিন সেনা হত্যা