যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে পুরো উপসাগরীয় অঞ্চল অন্ধকারে ডুবে যাবে বলে প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বার্তা সংস্থা এএফপিকে দুই আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে ইরান নির্দিষ্ট স্থাপনাগুলোর তালিকাও উপসাগরীয় দেশগুলোর কাছে তুলে ধরেছিল।
ইরান গত সপ্তাহে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর কাছে বার্তা পাঠিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়, তাহলে গোটা উপসাগরীয় অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা অচল করে দেওয়া হবে।
বার্তা সংস্থা এএফপির সঙ্গে কথা বলা দুই আঞ্চলিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তেহরান দেশভিত্তিকভাবে সম্ভাব্য লক্ষ্যবস্তুর কথাও উল্লেখ করেছে।
একজন উপসাগরীয় কর্মকর্তা বলেন, 'ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলকে একে একে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।'
অন্য এক আঞ্চলিক কর্মকর্তাও একই ধরনের বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই হুঁশিয়ারি আসে এমন এক সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার হুমকি দিয়েছিলেন। তবে পরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধ এবং চলমান আলোচনায় অগ্রগতির আশায় তিনি সেই অবস্থান থেকে সাময়িকভাবে সরে আসেন। সূত্র: ডন
ইরানের প্রযুক্তি আমদানি করা অস্ত্রের চেয়ে উন্নত: প্রতিরক্ষামন্ত্রী
ইরানের শাসনব্যবস্থা ভাঙতে যুক্তরাষ্ট্রকে চাপ বাড়ানোর আহ্বান
গ্রিসে স্কটিশ ত্রাণকর্মী হত্যায় অভিযুক্ত আফগান বক্সার