ইরানের জনগণের জীবিকা, স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাকে লক্ষ্য করে যেকোনো ধরনের চাপকে যুদ্ধের অংশ হিসেবে বিবেচনা করবে তেহরান। মঙ্গলবার (২৫ আগস্ট) এক্সে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবনে আল-রেজা।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া বিভিন্ন নীতির সমালোচনা করে তিনি বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে অর্থনীতি, জনগণের স্বাচ্ছন্দ্য ও কল্যাণের পাশাপাশি নিরাপত্তাকেও বিবেচনা করা হয়।
তিনি বলেন, জনগণের জীবিকা ও নিরাপত্তাকে লক্ষ্য করে যেকোনো চাপ যুদ্ধের অংশ। যারা চাপের ক্ষেত্র আরও বিস্তৃত করবে, তাদের জানা উচিত-জনগণের সুরক্ষায় ইরানও জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যে নিজেদের প্রতিরক্ষার পরিধি বাড়াবে।
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের উত্তেজনা ও পারস্পরিক চাপের বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনায় রয়েছে।
ইবনে আল-রেজার বক্তব্যে ইরানের প্রতিরক্ষা নীতিতে জনগণের অর্থনৈতিক নিরাপত্তা ও জীবনযাত্রার বিষয়টিকেও জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে দেখার অবস্থান স্পষ্ট হয়েছে।
ইরান-ইরাক বিচারিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার
ইরানের সৈন্যদের মানসিক শক্তির প্রধান উৎস ইমাম হোসাইন?