যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মধ্যবর্তী নির্বাচনের সমীকরণ দেখে তেহরান তাদের সামরিক নীতি বা কৌশল নির্ধারণ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান।
ইরানি গ্যাজেট ‘আল-ওয়েফাক’-এর সম্পাদক মুখতার হাদ্দাদ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অবস্থান তুলে ধরেন।
মুখতার হাদ্দাদ জানান, নতুন করে কোনো সামরিক আঘাত না হানার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যই বলে দেয় এটি আসলে ওয়াশিংটনের একটি সুনির্দিষ্ট কৌশল। যুক্তরাষ্ট্র চাইছে আসন্ন মধ্যবর্তী নির্বাচন পার করা পর্যন্ত যুদ্ধ এড়িয়ে যেতে, যাতে পরবর্তীতে তারা পূর্ণ উদ্যামে আবার বড় ধরনের সামরিক সংঘাত শুরু করতে পারে।
হাদ্দাদ জোর দিয়ে বলেন, আমার মনে হয় না যুক্তরাষ্ট্র কেবল নির্বাচন পার করার কৌশল সাজাবে আর ইরান হাত গুটিয়ে তার জন্য অপেক্ষা করবে।
যুক্তরাষ্ট্রের নতুন করে ঘোষিত সামরিক নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞার বিষয়টিকে তিনি গুরুত্বহীন বলে উড়িয়ে দেন। তিনি উল্লেখ করেন, এগুলো পুরনো নিষেধাজ্ঞারই নতুন সংস্করণ। মার্কিন পররাষ্ট্রনীতি সম্পর্কে যাদের বিন্দুমাত্র জ্ঞান আছে, তারা পরিষ্কার বোঝেন এতে নতুন কোনো চমক নেই।
তিনি আরও সতর্ক করে দেন যে, ওয়াশিংটন যদি পূর্বের স্বাক্ষরিত ‘সমঝোতা স্মারক’ (MoU)-এ ফিরে না আসে এবং শর্তাবলী না মানে, তবে তেহরান প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। ইতিমধ্যে ইরানের সামগ্রিক সামরিক দৃষ্টিকোণ ও প্রতিরক্ষা নীতিতে যে বড় পরিবর্তন আনা হয়েছে, তা ওয়াশিংটনের জন্য একটি স্পষ্ট বার্তা বলে জানান তিনি।
পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রে ভারতীয় ড্রোনের আঘাত
‘বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দিলে অখুশি হবে ভারত’