ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার হুঁশিয়ারি কাৎজের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

ইরান ইসরায়েলে হামলা চালালে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোসহ সামরিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় কাৎজ বলেন, যে কোনো কারণে এবং যেকোনো স্থান থেকে ইসরায়েলে হামলা চালানো হলে তার জবাব হবে শক্তিশালী।

তিনি বলেন, ইরানের ওপর অর্থনৈতিক ও অন্যান্য চাপ ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে তেহরান ইসরায়েলকে লক্ষ্য করে হামলার সিদ্ধান্ত নিতে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েল।

কাৎজের ভাষ্য, ইরানের হামলা হলে ইসরায়েল দেশটির যুদ্ধ ও সামরিক সক্ষমতা টিকিয়ে রাখতে সহায়তা করা প্রধান জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর আগে ইরান যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রও ইরানি জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক অবকাঠামোকে লক্ষ্য করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন