ইরানকে হুমকির ভাষায় কথা বলার সুযোগ শত্রুর নেই বলে মন্তব্য করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে রেজা। তিনি বলেছেন, পুরোনো হুমকি বারবার উচ্চারণ করা থেকে বোঝা যায়, শত্রুর গোয়েন্দা ব্যবস্থা অচল হয়ে পড়েছে।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘পুরোনো হুমকির পুনরাবৃত্তি প্রমাণ করে, শত্রুর গোয়েন্দা ব্যবস্থা অচল হয়ে পড়েছে।’
ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহারেরও সমালোচনা করেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনোই আঞ্চলিক দেশ ও জনগণের জন্য হুমকি ছিল না এবং ভবিষ্যতেও হবে না।
তবে ইরানের বিরুদ্ধে আবার কোনো যুদ্ধ শুরু হলে তার জবাব আগের চেয়ে আরও শক্তিশালী হবে বলে সতর্ক করেন মাজিদ ইবনে রেজা। তিনি বলেন, ‘আরেকটি যুদ্ধ শুরু হলে আগের যুদ্ধগুলোর তুলনায় প্রযুক্তিগতভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে ইরান পদক্ষেপ নেবে।’
তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা ও পারস্পরিক হুমকি অব্যাহত রয়েছে। সূত্র: ডন
একতরফা নিষেধাজ্ঞা খাদ্যনিরাপত্তার জন্য হুমকি: পেজেশকিয়ান
প্রতিবেশী দেশ নয়, মার্কিন ঘাঁটিই ইরানের সমস্যা: পেজেশকিয়ান