সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকে সেন্টকম প্রধান

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

আঞ্চলিক উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকে সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে অঞ্চলের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পর্যালোচনা করেন সৌদি যুবরাজ ও মার্কিন সামরিক কমান্ডার। তবে আলোচনার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে লোহিত সাগর উপকূল বরাবর হুথিদের দ্রুত অগ্রসর হওয়ার পর ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে সৌদি আরব। হুথিদের সাম্প্রতিক অগ্রযাত্রায় কৌশলগত বাব আল-মান্দেব নৌপথের আশপাশের এলাকাও তাদের নিয়ন্ত্রণে এসেছে।

বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার মধ্যেই সৌদি যুবরাজের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধানের বৈঠক হলো। ফলে আঞ্চলিক নিরাপত্তা ও ইয়েমেন পরিস্থিতিই বৈঠকের অন্যতম প্রধান বিষয় ছিল বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ডন

এএস
আরও পড়ুন