চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সফল: আরাঘচি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সফল হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর দেশটির কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক পরামর্শকে ফলপ্রসূ বলে উল্লেখ করেন তিনি।

চীন সফরের প্রথম দিনের কর্মসূচি শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আরাঘচি বলেন, চীনে অংশীদারদের সঙ্গে সফল পরামর্শ হয়েছে। সময়ের সঙ্গে গড়ে ওঠা ইরান ও চীনের কৌশলগত অংশীদারত্বকে তেহরান মূল্য দেয় বলেও জানান তিনি।

আরাঘচি বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা কৌশলগত অংশীদারত্বকে ইরান গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে। চীনা কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ও আলোচনাগুলো উভয় দেশের কৌশলগত সম্পর্কের জন্য ফলপ্রসূ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নেওয়া সিদ্ধান্তগুলো ভবিষ্যতে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব সিদ্ধান্তের প্রভাব সুদূরপ্রসারী হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরাঘচি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শান্তির জন্য যে চারটি নীতি তুলে ধরেছেন, সেগুলো গুরুত্বপূর্ণ। চীনে সফরের প্রথম দিনের আলোচনা ও পরামর্শের পর এসব নীতিকে বিশেষ গুরুত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন