ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য পাচারের দায়ে হোসেইন পেদারান নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ইরানের বিচার বিভাগের অধীন সংবাদমাধ্যম মিজান জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা সহযোগিতার অভিযোগে পেদারানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। দেশটির সর্বোচ্চ আদালত সেই সাজা বহাল রাখার পর তার ফাঁসি কার্যকর করা হয়।
বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের সংবেদনশীল সামরিক স্থাপনাগুলোর বিষয়ে পেদারান মোসাদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিলেন। ১২ দিনের যুদ্ধ চলাকালীন তিনি ইসরায়েলের কাছে ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্যও পাচার করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
ইরানি বিচার বিভাগের দাবি, অর্থের বিনিময়ে পেদারান এই গুপ্তচরবৃত্তিতে জড়িয়েছিলেন। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা সহযোগিতার অভিযোগে মামলা হয়।
সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড বহাল রাখার পর তার বিরুদ্ধে দেওয়া সাজা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে মিজান। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
মার্কিন যুদ্ধবিমান শিকারের যুগ শুরু: গালিবাফ
মিনাব স্কুলে হামলায় ফ্রান্সের নীরবতা নিয়ে আরাঘচির কটাক্ষ
মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে তুরস্কে মাহান এয়ারের ফ্লাইট বন্ধ