শিগগিরই শত্রুমুক্ত হবে আরব সাগর: মোজতবা খামেনি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

ইরানের যোদ্ধা ও হরমুজ প্রণালির রক্ষকদের হাতে ‘শত্রুরা’ যে ‘বেদনাদায়ক আঘাত’ পেয়েছে, তাতে তারা এখন আরব সাগর পেরিয়ে এগিয়ে যাওয়ারও সাহস করছে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খুব শিগগিরই আরব সাগরও তাদের উপস্থিতি থেকে মুক্ত হবে।

এক বার্তায় মোজতবা বলেন, ইরানি যোদ্ধা এবং হরমুজ প্রণালির রক্ষকদের হাতে শত্রুরা বেদনাদায়ক আঘাত পেয়েছে। এর পরিণতিতে তারা এখন আরব সাগরের ওপারে অগ্রসর হওয়ার সাহস দেখাতে পারছে না।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আর বেশি সময় লাগবে না, আরব সাগরও তাদের উপস্থিতি থেকে মুক্ত হবে।

মোজতবার এই বক্তব্যে ইরানের পক্ষ থেকে চলমান সংঘাতে সামুদ্রিক প্রতিরোধ ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়ার বিষয়টি আবারও সামনে এলো। সূত্র: ডন

এএস
আরও পড়ুন