আমিরাতকে মোহসেন রেজাই'র কঠোর সতর্কবার্তা

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আতিথ্য দিলে সংযুক্ত আরব আমিরাতের জন্য তা ইতিবাচক ফল বয়ে আনবে না বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। আমিরাতকে সাম্প্রতিক যুদ্ধ থেকে শিক্ষা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৯ সেপ্টেম্বর) আরবি ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রেজাই এ সতর্কবার্তা দেন। সেখানে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাঁটি থাকলেও তা দেশটির জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। একইভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আতিথ্য দেওয়াও ইতিবাচক পরিণতি বয়ে আনবে না।

রেজাই তাঁর বার্তায় সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু করা থেকে বিরত থাকার জন্য আমিরাতের প্রতি আহ্বান জানান তিনি।

ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, ইরানের দ্বীপগুলো নিয়ে ভিত্তিহীন দাবি থেকে সংযুক্ত আরব আমিরাতকে বিরত থাকতে হবে। তাঁর বক্তব্যে নেতানিয়াহুর সম্ভাব্য আমিরাত সফর এবং দেশটির আঞ্চলিক অবস্থান নিয়ে ইরানের আপত্তি স্পষ্ট হয়েছে।

এর আগে আমিরাতে মার্কিন সামরিক উপস্থিতির বিষয়টি উল্লেখ করে রেজাই বলেন, দেশটিতে মার্কিন সামরিক ঘাঁটি থাকা সত্ত্বেও তা নিরাপত্তার নিশ্চয়তা দেয়নি। সেই একই যুক্তিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আতিথ্য দেওয়ার ক্ষেত্রেও নেতিবাচক পরিণতির আশঙ্কা প্রকাশ করেন তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত