আবদেল বারি আতওয়ান

নেতানিয়াহু ও আইজেনকোট একই মুদ্রার এপিঠ-ওপিঠ, দুজনই সন্ত্রাসী

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৪ এএম

ফিলিস্তিনের প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ও 'আল-কুদস আল-আরাবি'র প্রধান সম্পাদক আবদেল বারি আতওয়ান সম্প্রতি ইসরায়েলি রাজনীতি ও তাদের নির্বাচনের প্রভাব নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি আরব দলগুলোকে গাদি আইজেনকোটের ওপর আস্থা না রাখার বিষয়ে স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন।

আতওয়ানের মতে, বেনিয়ামিন নেতানিয়াহু এবং গাদি আইজেনকোটের মধ্যে রাজনৈতিক বা নীতিগত কোনো মৌলিক পার্থক্য নেই। উভয় নেতাই সমানভাবে গাজা, পশ্চিম তীর ও লেবাননে চলমান হামলা ও সহিংসতায় সরাসরি যুক্ত ছিলেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, আরব গণমাধ্যমগুলো যেভাবে ইসরায়েলের অভ্যন্তরীণ নির্বাচন ও কথিত গণতন্ত্রকে তুলে ধরছে, তা তাদের প্রকৃত ফ্যাসিবাদী চরিত্রকে আড়াল করে দেয়। এসব প্রচারণায় মূল অপরাধের বিষয়গুলো পুরোপুরি উপেক্ষিত হচ্ছে।

বর্তমানে আইজ্যাক হারজগের সমর্থনে গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে, যেখানে কয়েকজন আরব নেসেট সদস্যের সমর্থনও রয়েছে। এই পদক্ষেপকে চরম দুঃখজনক বলে উল্লেখ করেছেন এই সিনিয়র ফিলিস্তিনি সাংবাদিক।

বিশ্বজুড়ে জায়নবাদী নীতির বিরুদ্ধে জনমত গড়ে উঠলেও, ইসরায়েলের ভেতরে চলা এই রক্তক্ষয়ী নীতির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে আঞ্চলিক রাজনীতি ব্যর্থ হচ্ছে বলে আতওয়ান মনে করেন।

সূত্র: তাসনিম নিউজ

এইচএন
আরও পড়ুন