ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক মুখপাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথিত ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ইরানের শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার প্রতিরক্ষা বিষয়ক সংবাদমাধ্যম দেফা প্রেসকে দেওয়া বক্তব্যে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহবি বলেন, গত বছর ইয়েমেনের সঙ্গে সংঘাতের অভিজ্ঞতা থেকে ট্রাম্প বুঝতে পেরেছিলেন যে যুক্তরাষ্ট্র হুথিদের পরাজিত করতে পারবে না।
মোহবির ভাষায়, ‘গত বছর ইয়েমেনে জড়িয়ে পড়ার পর ট্রাম্প বুঝতে পেরেছিলেন যে তিনি ইয়েমেনিদের মোকাবিলা করতে পারছেন না। তাই তিনিই উদ্যোগ নিয়ে দেশটির সঙ্গে একটি সমঝোতার অনুরোধ করেন এবং শেষ পর্যন্ত সেই চুক্তি হয়।’
তিনি বলেন, ইরানের ক্ষেত্রেও একই অভিজ্ঞতা কাজে লাগানো উচিত মার্কিন প্রেসিডেন্টের।
মোহবি বলেন, ‘ইরানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের জন্য একই অভিজ্ঞতা কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। প্রায় ১৬ মাস ধরে তিনি ইরানের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু তাঁর ঘোষিত লক্ষ্যগুলোর কোনোটি অর্জন করতে পারেননি; বরং তিনি নানা অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সমস্যার মুখোমুখি হয়েছেন।’
এ অবস্থায় ট্রাম্পকে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানের শর্ত মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেন আইআরজিসির এই মুখপাত্র।
তবে মোহবির বক্তব্যে ইয়েমেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথিত সমঝোতার বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তাঁর মন্তব্য মূলত ইরানের সঙ্গে চলমান বিরোধে তেহরানের অবস্থান তুলে ধরে।
বাবার দাফনে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির
ভিসা আবেদনকারীদের মার্কিন দূতাবাসের কড়া সতর্কবার্তা