গাজায় হামাস নেতাকে হত্যাচেষ্টা ব্যর্থ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম

গাজায় হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান আলী আল-আমুদিকে হত্যার জন্য ইসরায়েলি বাহিনীর চালানো একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও।

ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা আলী আল-আমুদিকে লক্ষ্য করে হত্যাচেষ্টাটি সফল হয়নি।

ইসরায়েলি বিভিন্ন প্রতিবেদনে আল-আমুদিকে গাজা পরিচালনার ক্ষেত্রে হামাসের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। এসব প্রতিবেদনে তাকে ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হয়ে উপত্যকাটির কার্যক্রম পরিচালনা করা ব্যক্তি হিসেবেও উল্লেখ করা হয়েছে।

তবে হত্যাচেষ্টার ধরন, কোথায় বা কীভাবে অভিযানটি চালানো হয়েছিল এবং আল-আমুদি বর্তমানে কী অবস্থায় আছেন, সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওর প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন