ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতেই বিদেশি শক্তির উপস্থিতি: আরাঘচি

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম

ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতেই বাইরের শক্তিগুলো মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ অঞ্চলে বিদেশি শক্তির উপস্থিতির বিরোধিতা করে তিনি বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে অঞ্চলটির দেশগুলোকেই।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আরাঘচির মতে, মধ্যপ্রাচ্যে বিদেশি শক্তিগুলোর উপস্থিতির মূল লক্ষ্য ইসরায়েলি শাসনের নিরাপত্তা নিশ্চিত করা। এ কারণে আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে বাইরের শক্তির ভূমিকা নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি।

আরাঘচি আরও অভিযোগ করেন, ইসরায়েল আঞ্চলিক দেশগুলোকে দুর্বল করার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে বাইরের শক্তির পরিবর্তে অঞ্চলটির দেশগুলোর নিজস্ব উদ্যোগে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, অঞ্চলটির ভেতর থেকেই যেকোনো নিরাপত্তা পরিকল্পনা তৈরি হলে ইরান তা স্বাগত জানাবে। তার বক্তব্যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থাপনায় আঞ্চলিক দেশগুলোর নেতৃত্ব এবং বিদেশি হস্তক্ষেপমুক্ত উদ্যোগের পক্ষে তেহরানের অবস্থান উঠে এসেছে। সুত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত