যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইরান, প্রস্তুতির কথা জানালেন আরাঘচি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম

ইরানের ওপর নতুন করে হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সম্ভাব্য যুদ্ধের সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে। সামরিক সক্ষমতা বাড়ানো, অস্ত্রের দুর্বলতা কাটিয়ে ওঠা এবং নতুন অস্ত্র পরীক্ষা করার কথাও জানিয়েছেন তিনি।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনার বিষয়ে কোনো পরিস্থিতিই উড়িয়ে দিচ্ছে না ইরান। এ ধরনের যেকোনো পরিস্থিতির জন্য দেশটি প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, সামরিক অস্ত্রভান্ডার আরও উন্নত করা হয়েছে, বিদ্যমান দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা হয়েছে এবং নতুন অস্ত্রের কার্যকারিতাও পরীক্ষা করা হয়েছে। বর্তমানে ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতির পর্যায়ে রয়েছে বলেও দাবি করেন তিনি।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক চাপের প্রভাবও স্বীকার করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে এই চাপের মুখে তেহরান আত্মসমর্পণ করবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

আরাঘচি বলেন, ইরান দৃঢ় অবস্থানে থাকবে এবং প্রতিরোধ অব্যাহত রাখবে। নিজেদের সক্ষমতার ওপর নির্ভর করেই এই কঠিন সময় কাটিয়ে উঠবে দেশটি। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত