যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে প্রথমবারের মতো তুলে ধরা হলো যুদ্ধের পরিকল্পনা  

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৮:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় এক উত্তেজনাকর মুহূর্তের দেখা মিললো। সাধারণের তুলনায় বেশি অত্যধিক বেশি সংখ্যক সাংবাদিকের সঙ্গে হলওয়েগুলো ভরে যায় এবং নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়, যখন আইনপ্রণেতারা ট্রাম্প প্রশাসনের যুদ্ধ পরিকল্পনার প্রথম বিস্তৃত ব্রিফিং দেখার সুযোগ পান।

এদিন পরররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অন্যান্য সিনিয়র ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কংগ্রেসের সব সদস্যদের বিস্তারিত ব্রিফিং দেন।

কিছু আইনপ্রণেতা প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন যে, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই পদক্ষেপ নেওয়া হয়েছে, আবার অনেকে প্রশাসনের এই পদক্ষেপকে প্রশংসা করেছেন 'নিষ্ঠুর শাসকদলকে মোকাবেলার জন্য।'

সিনেটর লিন্ডসে গ্রাহাম, যিনি যুদ্ধের সমর্থনে প্রশাসনের অন্যতম উৎসাহী কণ্ঠস্বর, ব্রিফিংয়ের পর বলেন, 'এই ব্রিফিং কখন হলো সেটা বিষয় নয়, কখন তারা (ইরান) পতিত হবে সেটাই গুরুত্বপূর্ণ।'

ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি কংগ্রেসের অনুমোদনের অভাবকে কঠোরভাবে নিন্দা করেন। তিনি বলেন, এটি প্রথমবার নয়, এবারও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নেওয়া হল।

ব্রিফিং শেষে আইনপ্রণেতারা প্রকাশ করেছেন, প্রশাসন কতদিন যুদ্ধের সঙ্গে যুক্ত থাকবে এবং মার্কিন সেনাদের ভূমিকা কী হবে, তা এখনও অস্পষ্ট। সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেন, 'আমি এখনও প্রশাসনের অগ্রাধিকারগুলো বোঝার চেষ্টা করছি, কিন্তু এগুলো যথেষ্ট পরিষ্কার নয়।'

তিনি আরও যোগ করেন, 'এই ব্রিফিংয়ের পর আমি আগের চেয়ে বেশি ভয় পাচ্ছি যে আমরা হয়তো ইরানের মাটিতে সেনা নামাতে যাচ্ছি।' সূত্র: বিবিসি

AS/FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত