ইরানে হামলার মতো উল্লেখযোগ্য লক্ষ্যবস্তু প্রায় শেষ হয়ে এসেছে এবং যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১১ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। প্রায় পাঁচ মিনিটের ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে আঘাত করার মতো বাস্তবিক অর্থেই তেমন কিছু অবশিষ্ট নেই।
তার ভাষায়, এখানে-ওখানে সামান্য কিছু লক্ষ্যবস্তু থাকতে পারে, তবে তিনি যখন চাইবেন তখনই এই যুদ্ধ শেষ হয়ে যাবে।
সাম্প্রতিক কয়েক দিনে যুদ্ধ কত দ্রুত শেষ হতে পারে- এমন প্রশ্নে ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে তিনি জানান, প্রাথমিক সামরিক পরিকল্পনা ছিল ছয় সপ্তাহের একটি অভিযান।
ট্রাম্প বলেন, যুদ্ধ খুব ভালোভাবেই এগোচ্ছে এবং নির্ধারিত সময়সূচির তুলনায় অনেক এগিয়ে রয়েছে অভিযান। এমনকি ছয় সপ্তাহের পরিকল্পনায় যতটুকু ক্ষয়ক্ষতির কথা ভাবা হয়েছিল, তার চেয়েও বেশি ক্ষতি ইতোমধ্যে করা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান শুধু ইসরাইল এবং যুক্তরাষ্ট্র-কেই হুমকি দিচ্ছিল না; বরং তারা পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করছিল। তার দাবি, গত কয়েক দশক ধরে যে সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান, এখন তারই মূল্য দিচ্ছে দেশটি।
তিনি বলেন, এটি তাদের কর্মের ফল এবং তারা এত সহজে এর পরিণতি থেকে রক্ষা পাবে না। সূত্র: অ্যাক্সিওস।
ইসরায়েল থেকে স্থায়ীভবে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ইরান, ২০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত
