অবশেষে ইরানে যুদ্ধবিমান ভূপাতিতের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পিএম

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি নিয়ে ধোঁয়াশার অবসান ঘটিয়ে অবশেষে তা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর প্রথমে নীরব থাকলেও পরে একজন মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরানের দাবি অনুযায়ী, তাদের প্রতিরক্ষা বাহিনী অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমানটি ভূপাতিত করে। শুরুতে ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য না এলেও পরে রয়টার্স-কে দেওয়া এক বক্তব্যে একজন মার্কিন কর্মকর্তা বিমানটি হারানোর বিষয়টি স্বীকার করেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই স্বীকারোক্তির পর ইরানি গণমাধ্যমের দাবিগুলো আরও জোরালো ভিত্তি পেয়েছে।

এদিকে নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানের পশ্চিমাঞ্চলে অভিযান চালায় মার্কিন বাহিনী। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশে পরিচালিত এই অভিযানে ব্ল্যাক হক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস ব্যবহার করা হয়। তবে এখন পর্যন্ত পাইলটকে উদ্ধারে সফলতা পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন