ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনার জেরে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি ঐতিহ্যবাহী এই পত্রিকাটিকে ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভুয়া খবর’ পরিবেশনকারী হিসেবে অভিহিত করেছেন।
ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, 'যারা এখনো নিউইয়র্ক টাইমস পড়েন, তারা পত্রিকাটির খবর দেখে ভাববেন ইরান বোধহয় যুদ্ধে জিতছে বা বেশ ভালো করছে। অথচ বাস্তবতা হলো, ইরান সামরিক ও অন্যান্য সব দিক দিয়ে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।'
সংবাদমাধ্যমটিকে আক্রমণ করে ট্রাম্প আরও বলেন, নিউইয়র্ক টাইমস জেনেশুনে ভুয়া খবর ছড়াচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, 'আমার, আমার সমর্থক এবং আমাদের দেশের বিরুদ্ধে মিথ্যাচার ও জঘন্য কাজের জন্য এই সংবাদমাধ্যমটি কবে ক্ষমা চাইবে? তাদের কি কোনো লজ্জা নেই?'
যুদ্ধের প্রকৃত চিত্র আড়াল করে ইরানকে শক্তিশালী হিসেবে দেখানোর চেষ্টা করছে—এমন অভিযোগে মার্কিন মূলধারার সংবাদমাধ্যমগুলোর ওপর গত কয়েকদিন ধরেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন ট্রাম্প। সূত্র: আল–জাজিরা।
ট্রাম্পের 'কড়া সমালোচনা' করলেন ইতালির প্রধানমন্ত্রী
