যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভেপোর্ট শহরে এক ভয়াবহ ও পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শামার এলকিন্স নামে এক ব্যক্তি নিজের ৭ সন্তানসহ মোট ৮ শিশুকে গুলি করে হত্যা করেছেন।
রোববার (১৯ এপ্রিল) ভোরে ঘটা এই নৃশংস ঘটনায় আরও দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
শ্রিভেপোর্ট পুলিশ বিভাগ জানিয়েছে, নিহত শিশুদের বয়স ১ থেকে ১২ বছরের মধ্যে। আহতদের মধ্যে একজন সন্দেহভাজন হামলাকারীর স্ত্রী এবং নিহত আরেক শিশুর মা। ঘটনার পর এলকিন্স গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে তিনি নিহত হন।
প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের ধারণা, পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটিয়েছেন এলকিন্স। পুলিশের রেকর্ড অনুযায়ী, ২০১৯ সালেও একটি আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
শহরটির মেয়র টম আর্সেনো এই ঘটনাকে ‘সবচেয়ে ভয়াবহ মর্মান্তিক ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন। লুইজিয়ানার বাসিন্দা ও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এবং গভর্নর জেফ ল্যান্ড্রি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অন্তত ১১৯টি বড় ধরণের বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যাতে ৭৯ জন শিশুসহ মোট ১১৭ জন প্রাণ হারিয়েছেন।
যুক্তরাষ্ট্রের দুই দূতাবাস কর্মকর্তাসহ মেক্সিকোতে নিহত ৪