ইরান যুদ্ধ পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র সেখানে তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, নৌবাহিনীর অন্যতম শক্তিশালী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এখন মধ্যপ্রাচ্যের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে, যা অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের নৌ-উপস্থিতিকে আরও জোরদার করেছে।
এই মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর সংখ্যা তিনে পৌঁছেছে, যা সামরিক বিশ্লেষকদের মতে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, রণতরীটি তাদের দায়িত্বপূর্ণ অঞ্চলে কার্যক্রম শুরু করেছে।
এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ শেষের বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা তিনি দিতে চান না এবং এ বিষয়ে তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই।
প্রতিরক্ষা কর্মকর্তারা রণতরীর নির্দিষ্ট কৌশলগত অবস্থান বা পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে সমর বিশারদরা বলছেন, তৃতীয় রণতরীর উপস্থিতি কোনো গুলি না ছুঁড়েও কূটনৈতিক ও সামরিক চাপ বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। সূত্র: সিএনএন
মার্কিন আলোচক দলে কে এই কুশনার ও উইটকফ?
ইরান কি প্রস্তাব দেয় দেখা যাক: ট্রাম্প
প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২