সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব ও ‘অতুলনীয় সমর্থনের’ জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, আবুধাবিতে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন রুবিও।
বৈঠকে হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বও তুলে ধরা হয়।
দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও বাণিজ্য খাতে বিদ্যমান সহযোগিতা এবং ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেন তারা।
পিগটের ভাষ্য অনুযায়ী, রুবিও আমিরাতের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং ইরানের হামলার মুখে দেশটির সাহস ও দৃঢ়তার কথা উল্লেখ করেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, আমিরাতের নেতৃত্ব ও সমর্থনের জন্য যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের অংশীদারত্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সূত্র: আলজাজিরা
ইরানের সামনে অবিশ্বাস্য কিছু করার সুযোগ রয়েছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সমঝোতা নিয়ে হামাস নেতার সঙ্গে আরাঘচির ফোনালাপ
‘শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল’