যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড সংখ্যক জাহাজ এখন বেরিয়ে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজের চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে থিওডোর রুজভেল্ট প্রেসিডেনশিয়াল লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন। উপস্থিত সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, সেখানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সংখ্যক জাহাজ চলাচল করছে।
স্প্যানিশ-আমেরিকান যুদ্ধের পুনর্নির্মাণে অংশ নেওয়া ব্যক্তিদের সামনে বক্তব্য রাখার সময়ও তিনি একই দাবি পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি থেকে রেকর্ড সংখ্যক জাহাজ এখন নিরাপদে বেরিয়ে যাচ্ছে এবং সেখানে নৌচলাচল জোরালোভাবে অব্যাহত রয়েছে।
একই বক্তব্যে তিনি আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়েও মন্তব্য করেন।
এ সময় কমিউনিজমকে বিশ্বের ‘সবচেয়ে বড় হুমকি’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, এই মতাদর্শ এখনো বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। সূত্র: আলজাজিরা
যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ধনী প্রেসিডেন্ট ট্রাম্প
জ্বালানি তেলের দাম নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, বিক্রেতাদের হুঁশিয়ারি
মার্কিন সিনেটে ধাক্কা খেলেন ট্রাম্প