ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। এতে আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন। একই সঙ্গে প্রায় ১৭ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
শনিবার (১১ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভেনেজুয়েলার জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি জর্জ রদ্রিগেজ। তিনি বলেন, নিহতদের মধ্যে এখনো ৩১৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়া এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জর্জ রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে আগামী সপ্তাহ থেকে আবাসন বরাদ্দ কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ক্ষতিগ্রস্তদের জন্য ২০০টি নতুন বাড়ি বরাদ্দ দেবেন।
তিনি আরও জানান, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে অথবা মারাত্মক কাঠামোগত ক্ষতির কারণে বসবাসের অনুপযোগী হয়ে গেছে।
সরকারের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অন্তত ২৫ হাজার নতুন বাড়ি নির্মাণ প্রয়োজন। এ লক্ষ্যে ওসমা ও চুসপা এলাকায় প্রায় ৫ লাখ ৮৪ হাজার বর্গমিটার আয়তনের প্রায় ৪০টি জমি চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।
উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে উল্লেখ করে জর্জ রদ্রিগেজ বলেন, "এখনো এক-দুটি এলাকায় পরিস্থিতি অনিশ্চিত। সেখানে জীবিতদের সন্ধানে উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।"
সুত্রঃ রয়টার্স
মধ্যপ্রাচ্যের দেশে দেশে ইরানের পাল্টা হামলা
ইরানে রাতভর যুক্তরাষ্ট্রের হামলা, প্রতিশোধের ঘোষণা মোজতবা খামেনির
মধ্যরাতে চীনে আঘাত হানবে সুপার টাইফুন