ইরানে হামলায় মার্কিনিদের পূর্ণ সমর্থন আছে: ট্রাম্প

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে মার্কিন জনগণ বিরোধিতা করছে না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরানের ওপর হামলা অব্যাহত থাকবে এবং এর জন্য দেশটিকে আরও বড় মূল্য দিতে হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তারা বড় মূল্য দেবে। তারা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে।’

যুদ্ধে আরও মার্কিন সেনা নিহত হওয়ার পরও ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘মার্কিন জনগণ এই যুদ্ধের বিরুদ্ধে নয়।’

তবে বিভিন্ন জনমত জরিপে ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযানের প্রতি মার্কিন জনগণের বিরোধিতা ক্রমেই বাড়ছে বলে উঠে এসেছে।

ট্রাম্প আরও বলেন, ‘মার্কিনিরা উচ্চ জ্বালানি মূল্য চায় না, কিন্তু তারা যুদ্ধের বিরুদ্ধে নয়। নতুন একটি জরিপে বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।’

তবে তিনি কোন জনমত জরিপের কথা উল্লেখ করেছেন, তা স্পষ্ট করেননি। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন