মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ এএম

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের অদূরে বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির বয়স ৪২ বছর। হামলার পরপরই সন্দেহভাজন হামলাকারী মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সংঘটিত এ ঘটনাকে মেক্সিকোর নিরাপত্তা–বিষয়ক সচিবালয় ‘সরাসরি হামলা’ হিসেবে বর্ণনা করেছে।

স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানী মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে এ হামলার ঘটনা ঘটে। ঔপনিবেশিক যুগের স্থাপত্যে ঘেরা এই এলাকাটি দীর্ঘদিন ধরে জাল নথিপত্র তৈরি ও বিক্রির কেন্দ্র হিসেবে পরিচিত।

MAZ/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত