‘গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে দেওয়া যাবে না’, ভোট দিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৩ পিএম

ইসরায়েলের জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ও তাঁর স্ত্রী মিখাল হারজগ। মঙ্গলবার (২৭ অক্টোবর) জেরুজালেমের রেহাভিয়া এলাকায় একটি ভোটকেন্দ্রে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট হারজগ। তিনি বলেন, ভোট দিতে যাওয়া একটি বড় সুযোগ ও সম্মানের বিষয়। প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তিনি গর্বিত।

হারজগ বলেন, “আমি আশা করি, এটি গণতন্ত্রের সত্যিকারের উৎসবে পরিণত হবে। কাউকে এটি নষ্ট করতে বা ক্ষতিগ্রস্ত করতে দেওয়া যাবে না।”

ভোটারদের সমতার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, “আজ আমরা সবাই সমান। এটি আমাদের দিন—প্রভাব রাখার এবং ভোট দেওয়ার দিন।”

ইসরায়েলের এই নির্বাচনকে দেশটির রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর বিরোধীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি নিরাপত্তা, যুদ্ধের জবাবদিহি এবং সরকার গঠনের সম্ভাব্য সমীকরণও নির্বাচনের আলোচনায় রয়েছে।

এমইউ
আরও পড়ুন