যুক্তরাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত ইরানি শাসনব্যবস্থার পতন: ক্রুজ

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৮:৫১ পিএম

ইরান যুদ্ধের লক্ষ্য হিসেবে দেশটির শাসনব্যবস্থার পতনকে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর টেড ক্রুজ।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রিপাবলিকান এই সিনেটর বলেন, ইরানে শাসনব্যবস্থার পতন ঘটানোই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হওয়া উচিত।

তবে এ ক্ষেত্রে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের পরিবর্তে স্থানীয় বিক্ষোভকারীদের অস্ত্র দেওয়ার প্রস্তাব দিয়েছেন ক্রুজ। দ্য স্টোরি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ক্রুজের মতে, ইরানের ভেতরে চলমান বিক্ষোভ ও স্থানীয় প্রতিরোধকে সমর্থন করার মাধ্যমে যুক্তরাষ্ট্র দেশটির শাসনব্যবস্থার বিরুদ্ধে চাপ বাড়াতে পারে।

তিনি সরাসরি মার্কিন সেনা পাঠানোর পরিবর্তে স্থানীয়দের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তার বক্তব্যে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে শাসনব্যবস্থার পতন ঘটানোর পক্ষে অবস্থান স্পষ্ট হয়েছে। সূত্র: ফক্স নিউজ

AS
আরও পড়ুন