হুথিদের একাধিক অবস্থানে ইয়েমেনি বাহিনীর হামলা

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম

ইয়েমেনের সশস্ত্র বাহিনী দেশটির বিভিন্ন ফ্রন্টে হুথিদের অবস্থান ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল নাজিলি শনিবার (৮ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।

আল নাজিলি বলেন, হুথি বাহিনীর সঙ্গে যোগাযোগের বিভিন্ন এলাকায় একাধিক অক্ষে এই অভিযান পরিচালনা করা হয়। ইয়েমেনি সেনাদের পাশাপাশি বেসামরিক নাগরিকদের ওপর হুথিদের ধারাবাহিক হামলার জবাবেই সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।

ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্রের ভাষ্য, অভিযানের মধ্য দিয়ে বিভিন্ন ফ্রন্টের মধ্যে সমন্বয় এবং সশস্ত্র বাহিনীর অভিন্ন কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামোর সক্ষমতা ফুটে উঠেছে।

সেনাবাহিনী জানিয়েছে, তাদের ইউনিটগুলোকে লক্ষ্য করে ভবিষ্যতে যেকোনো হামলা চালানো হলে প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার হুথিরা ইয়েমেনের মারিব শহরের বাস্তুচ্যুতদের শিবির ও আবাসিক এলাকাগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে। ওই হামলায় দুইজন নিহত এবং আরও ১৪ জন আহত হন। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন