মোজতবা খামেনি নিহত নন, আহত: ট্রাম্প

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি নিহত হননি, বরং গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৬ আগস্ট) গ্লেন বেকের অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, তিনি মনে করেন না ইরানের সর্বোচ্চ নেতা মারা গেছেন। তার ভাষায়, মোজতবা খামেনি খুবই গুরুতরভাবে আহত হয়েছেন।

তবে ট্রাম্প তার এই দাবির পক্ষে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ দেননি। মোজতবা খামেনির বর্তমান শারীরিক অবস্থা নিয়ে এর আগে বিভিন্ন ধরনের প্রতিবেদন ও জল্পনা সামনে এসেছে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতার বিষয়ে ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক ও অর্থনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানও চলছে।

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে প্রকাশ্য তথ্য সীমিত থাকায় ট্রাম্পের সর্বশেষ বক্তব্যের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: ডন

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত